কোন্ দেবতারে ভোট মোরা করি সমর্পণ?
কোন্ দেবতারে ভোট মোরা করি সমর্পণ? কস্মৈ দেবায় হবিষা বিধেম? কোন্ দেবতারে হবি মোরা করি সমর্পণ? একটা সনাতন প্রহসন Posted on 20th April, 2026 (GMT…) [মাঁচা আঁধার। পর্দার ওপর দু’দিক থেকে দুটো আলো এসে পড়ে। শুরু হয় গানঃ “বেশক মন্দির মসজিদ তোড়ো বুল্লেশাহ বলে বেশক মন্দির মসজিদ তোড়ো পর প্যার ভরা দিল কভি না তোড়ো ইস দিল মে দিলবর রহতা জিস পলড়ে মে তুলে মোহব্বত উস মে চাঁদি নেহি তোলনা তৌবা মেরি না ঢোলনা ম্যায় না বলনা ও নেহি বলনা জা ও ম্যায় নেহি বলনা জা আগ সে ইশক বরাবর দোনো পর পানি আগ বুঝায়ে আগ সে ইশক বরাবর দোনো পর পানি আগ বুঝায়ে…” গান শেষে ধীরে ধীরে পর্দা খুলে যায়। মাচায় একা “আমি” দাঁড়িয়ে আছে।] আমি ।। পেত্থমেই গড় করি বড়ো মান-হুঁশ গুরুমহাই, রাজাগজা মনতিরি-সান্তিরি, জজ-ম্যাজিস্টর-ব্যারিস্টর, ED-CBI-IT-দপ্তরের বড়ো বড়ো সদাগর আর ঋণখেলাপি ভেগে পড়া অতিধনী বেওসাদারদের। তারপর সনাতন হিঁদুবাদী নান্দী দিয়ে শুরু করি আমার বেজায় মুশকিলের বেত্তান্ত। [দর্শক আসনের মধ্যে থেকেই তিনজন একে-একে উঠে যায় মাচায়। ঘিরে ধরে “আমি”-কে।] দর্শক ১ (চেঁচিয়ে) ।। “সনাতন” ব্যাপারটা কী বলুন তো মশাই। আমি।। ...